'ইনযীল শরীফ-এ' আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম উনার আগমনের সুসংবাদ ও ছানা-ছিফত:
--------------------------------------
'ইনযীল শরীফ' -এ রয়েছে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি বলেন, "আল্লাহ পাক উনার হাবীব, আখিরী নবী, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আগমন করবেন না যতক্ষন না আমি
দুনিয়া থেকে চলে যাবো। আর সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন যমীনে আগমন করবেন তখন তিনি সমস্ত জ্বিন-ইনসানকে রহমত দান করবেন, নাজাত দান করবেন। তিনি নিজ থেকে কোন কথা বলবেন না যতক্ষণ মহান আল্লাহ পাক তিনি ওহী নাযিল না করবেন।"
কুরআন শরীফ-এ এসেছে, "তিনি (নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ওহী ব্যতীত নিজ থেকে কোন কথা বলেন না।"
আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সরল সঠিক পথে মানুষকে পরিচালিত করবেন। জান্নাতের সুসংবাদ প্রদান করবেন এবং জাহান্নামের শাস্তির ভয় দেখাবেন।
মহান আল্লাহ পাক তিনি হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার উপর ওহী করেছেন, যা ইনযীল শরীফ-এ বর্ণিত রয়েছে। মহান আল্লাহ পাক তিনি বলেন, হে আমার নবী হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম! আপনি আমার যিনি হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ঈমান আনুন এবং উনার খিদমত করুন এবং আপনার উম্মতদেরকে বলে দিন যে, তারা প্রত্যেকেই যেনো আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ঈমান আনে এবং উনার ছানা ছিফত বর্ণনা করে এবং উনাকে পেলে উনার খিদমত যথাযথভাবে করে।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, হে আমার নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম! আপনি জেনে রাখুন, আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যদি সৃষ্টি না হতেন তাহলে আমি হযরত আদম আলাইহিস সালাম উনাকে সৃষ্টি করতাম না, জান্নাত, জাহান্নাম এমনকি কায়িনাতের কোন কিছুই সৃষ্টি করতাম না। আমি যখন আরশে মুয়াল্লা সৃষ্টি করলাম তখন আরশ কম্পমান হচ্ছিলো। অতঃপর আমি আরশ মুবারক-এ লিখে দিলাম-
لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم
'লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মাদুর রসূলুল্লাহ' ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তখন আরশে মুয়াল্লাহ সি'র হয়ে গেলো সুবহানাল্লাহ!
হাদীছ শরীফ-এ এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। একদা জার সম্প্রদায় ও নাছারারা আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট হাযির হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওই সময় তারা বললেন যে, ওই মহান আল্লাহ পাক উনার ক্বসম। যিনি আপনাকে সত্য দ্বীন ইসলামসহ প্রেরণ করেছেন। নিশ্চয়ই আমরা ইনযীল শরীফ-এ আপনার ছানা-ছিফত, ফাযায়িল-ফযীলত, মর্যাদা-মর্তবার বর্ণনা পাঠ করেছি। আর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আপনার সম্পর্কে আমাদেরকে সুসংবাদ প্রদান করেছেন। (মাদারিজুন নুবুওওয়াত)
(ইনশাআল্লাহ চলবে)
Home
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্রতম সুমহান জীবনী মুবারক (৪২)